Sylhet Today 24 PRINT

হ্যাকিংয়ে অর্থ লোপাট: মতিঝিল থানায় মামলা করেছে কেন্দ্রীয় ব্যাংক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৬

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থ লোপাটের ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকটির যুগ্ম-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে  মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই নিশাত জাহান নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাত আসামি করে রিজার্ভ চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। মামলা নম্বর ১৩।

রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় গোপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা ও ক্ষোভপ্রকাশের মুখে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন গভর্নর আতিউর রহমান।

পদত্যাগের ঘণ্টা দুয়েকের মধ্যে সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে নতুন গভর্নর করার কথা সচিবালয়ে সাংবাদিকদের জানান মুহিত।

পাশপাশি ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে, যাতে প্রাথমিকভাবে তিন সদস্য রাখার কথা জানান অর্থমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংক শুরুতেই বিষয়টি টের পেলেও কর্মকর্তারা তা গোপন করে যাওয়ায় অর্থমন্ত্রী মুহিতকে এক মাস পর তা পত্রিকা পড়ে জানতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.