Sylhet Today 24 PRINT

খুলনায় শিবিরের ৬ নেতাকর্মী আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৬

খুলনার দৌলতপুর উপজেলা থেকে শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাবলা ক্রসরোড়ের মোশরফ মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

তখন তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ এ তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.