Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ভারতের শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৬

বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরো বিকশিত হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র (পিটিআই) বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক ‘ইকোনমিক টাইমস’।

ভারতের রাষ্ট্রপতি বলেন, গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দারুণভাবে বিকাশ লাভ করেছে।

প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘আমি নিশ্চিত যে এই সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং আমাদের পারস্পরিক সহায়তা নতুন উচ্চতায় পৌঁছাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.