Sylhet Today 24 PRINT

অভিজিৎ হত্যায় আরও ৭ জন সনাক্ত: মনিরুল

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনসহ মোট আরও সাতজনকে শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন জানিয়েছেন, ব্লগার ও লেখক ড. অভিজি‍ৎ রায় হত্যাকাণ্ডে জড়িত আরও সাতজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরি তারা গ্রেফতার হবেন।

শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ. মনিরুল ইসলাম।
 
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, এঘটনার সঙ্গে দুজন সরাসরি জড়িত ছিল। এপর্যন্ত ৮ জনকে সন্দেহভাজনভাবে গ্রেফতার দেখানো হয়েছে। আশা করি বাকীদের দ্রুততম সময়ে গ্রেফতার করা হবে।
 
অভিজিৎ হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতসমূহ পরীক্ষা করে বাংলাদেশ সরকারকে বিনামূল্যে এর রিপোর্ট প্রদান করবে বলে জানিয়েছিল। তবে একবছরেও সেই এই রিপোর্ট পাওয়া যায়নি বলে জানান মনিরুল ইসলাম।
 
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর টিএসসির সামনে অভিজিতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
লেখক অভিজিৎ অনেকদিন থেকেই ধর্মীয় উগ্রবাদীদের থেকে হুমকি পেয়ে আসছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.