Sylhet Today 24 PRINT

লিটারে ১৮ টাকা কমেছে ফার্নেস অয়েলের দাম

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

জ্বালানি তেলের দাম কমানোর দাবির মুখে অবশেষে কমানো হলো অবশেষে কমানো হলো  ফার্নেস অয়েলের দাম।

মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এই জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তেলের দাম কমানের বিষয়ে আলোচনা হয়।

নতুন এই দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।  ফার্নেস অয়েলের দাম কমালেও ডিজেল, পেট্রোল, অকটেনসহ অন্য সব জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.