Sylhet Today 24 PRINT

\'মাদকাসক্ত শিক্ষার্থীর দায় প্রতিষ্ঠানকেই নিতে হবে\'

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৬

কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হলে তার দায় শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (৬ এপ্রিল) তিনি এ কথা বলেন।

দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করে বলেন, ‘শুধু ভাল শিক্ষা দিলেই হবে না। শিক্ষার্থীরা কোথায় গেল, কী করল, তার খোঁজখবর রাখতে হবে এবং তাদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.