Sylhet Today 24 PRINT

তনু হত্যায় সেনাবাহিনীই জড়িত, এটা বলা যাবে না: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যায় সেনাবাহিনীই জড়িত এটা বলা যাবে না।

বুধবার(৬ এপ্রিল) বিকেলে ফেনি সরকারি জিয়া মহিলা কলেজের গ্রন্থাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকায় তনুকে হত্যা করা হলেও এটির সাথে সেনাবাহিনী জড়িত, এটা বলা যাবে না। ক্যান্টনমেন্টের ভিতরে বেসামরিক লোকজনও বসবাস করে।’

তবে যেই জড়িত হোক এই বর্বর হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর আছে।

তিনি বলেন, "দেশের প্রচলিত আইনে তনু হত্যার বিচার হবে"।

এসময় তিনি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা বলে বিএনপির সমালোচনা করেন।

গ্রন্থগার উদ্বোধন শেষে মন্ত্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা এমপি জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.