Sylhet Today 24 PRINT

তনু খুনিদের গ্রেপ্তার দাবিতে ২৫ এপ্রিল সারাদেশে হরতাল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৬

২৪ এপ্রিলের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনি শনাক্ত করে গ্রেপ্তার করা  না হলে ২৫ এপ্রিল সারাদেশে হরতালের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।

এই হত্যার প্রতিবাদে  স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এই ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডাকসু ভবনের সামনে সমাবেশের পর মিছিল নিয়ে রওনা হয় প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যে ভুক্ত সংগঠনগুলোর নেতা-কর্মীরা। মিছিলটি  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে হাই কোর্টের মোড়ে পুলিশের বাঁধা পায়।

সেখানে সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল বলেন, “আগামী ২৪ এপ্রিলের মধ্যে যদি তনু হত্যার জড়িতদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়, তাহলে আগামী ২৫ এপ্রিল অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করবে প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.