Sylhet Today 24 PRINT

ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মী খুন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৬

ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে রাস্তা থেকে দুই পরিচ্ছন্নতা কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এরা হলেন- শহরের বান্ধবপল্লীর বাসিন্দা মানিক জমাদ্দার (২৫) ও ভারত জমাদ্দার (২৩)। তারা ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়কে তাদের লাশ পাওয়া যায় বলে কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন জানান।

তিনি বলেন, “রাস্তার পাশের দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।”

দুজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি নাজিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.