Sylhet Today 24 PRINT

চাঁদপুরে ৮০ মণ জাটকা ইলিশ জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৬

পহেলা বৈশাখের প্রাক্কালে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী ‍একটি লঞ্চ থেকে ৩ হাজার ২০০ কেজি (৮০ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৮ এপ্রিল) দিবাগত রাত ১২টায় চাঁদপুর নৌ পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১ লঞ্চ থেকে এ জাটকা জব্দ করে।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম  বলেন, জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৮ লাখ ৯৬ হাজার টাকা বলে তিনি জানান।

শনিবার সকাল সাড়ে ১০টায় জব্দকৃত জাটকা নৌ-পুলিশ ফাঁড়িতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও স্থানীয় গরিবদের মধ্যে বিতরণ করা হয়। জাটকা জব্দ করা হলেও আরো ১৩টি ঝুড়িতে অন্য মাছ ছেড়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.