Sylhet Today 24 PRINT

সংবাদকর্মীদের বৈশাখী ভাতা দিতে ডিইউজের চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৬

পহেলা বৈশাখ উপলক্ষে সংবাদকর্মীদের উৎসব ভাতা দেওয়ার অনুরোধ জানিয়ে দেশের সকল সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের চিঠি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)। চিঠিতে প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকসহ সবস্তরের কর্মীদের ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

শুক্রবার ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাঙ্গালির প্রাণের সার্বজনীন উৎসব নববর্ষকে আরো আনন্দময় করে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার বৈশাখী ভাতা (বাংলা নববর্ষ ভাতা) চালু করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক মূল বেতনের শতকরা ২০ ভাগ হিসেবে বৈশাখী ভাতা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সব বেসরকারী প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমে একই হারে বৈশাখী ভাতা চালুর আহবান জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। তার সে অনুরোধের প্রেক্ষিতে দেশের কোনো কোনো সংবাদ মাধ্যম বৈশাখী ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.