Sylhet Today 24 PRINT

পহেলা বৈশাখে ইলিশের বদলে খিচুড়ি, বেগুন ভাজি খাবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৬

জাতীয় মাছ ইলিশের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে পহেলা বৈশাখের দিন ইলিশ না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর খাবার মেন্যুতে ইলিশের বদলে খিচুড়ি, বেগুন ভাজি, ডিম, মুরগিং মাংস ভূনা ও  বিভিন্ন ধরনের দেশীয় ভর্তা রাখা হয়েছে।

 গণভবনের আগত অতিথিদের জন্যও থাকছে একই পদের খাবার। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.