Sylhet Today 24 PRINT

\'নুন-পান্তা-মরিচ খান\'

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৬

বৈশাখে পান্তা-ইলিশের চর্চা পরিহার করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেছেন, ‘বাংলা নববর্ষ উদযাপনে পহেলা বৈশাখে ইলিশ নয় বরং নুন-পান্তা-তেল-মরিচ খান। সাথে ভর্তা বা ডিম ভাজি থাকতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘পহেলা বৈশাখের সাথে ইলিশের কোনো সম্পর্ক নেই। তাছাড়া ইলিশ প্রজননের এই সময়ে বাঙালি উৎসবের নামে ইলিশ উৎসব করা হলে সাগরে ইলিশের সংখ্যা কমে যাবে। প্রজনন সময়ে উৎসবের নামে ইলিশ নিধন হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।’

বুধবার ক্যাম্পাসে চৈত্র সংক্রান্তির শেষদিনে নতুন বাংলা নববর্ষ বরণের প্রস্তুতিমূলক আয়োজন পরিদর্শনের সময় শিক্ষার্থীসহ সকলের প্রতি ভিসি এ আহ্বান জানান।

এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের আয়োজনে ইলিশ মাছ রাখা হবেনা বলে উপাচার্য ঘোষণা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.