Sylhet Today 24 PRINT

\'তনু হত্যার বিচার হতেই হবে, এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার\'

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, তনু হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সরকার তনু হত্যার বিচারের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের বিভিন্ন ফোরামেও এ বিষয়ে আলোচনা হয়েছে। যারাই এ হত্যার সঙ্গে জড়িত থাকুক না কেনো তাদের বিচার হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত তৎপর।

২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাস থেকে উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.