Sylhet Today 24 PRINT

নববর্ষের \'গিফট বক্সে\' কাফনের কাপড় পাঠিয়ে তারানা হালিমকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৬

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দফায় হত্যার হুমকি পেলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রীর গুলশানের বাসভবনে রঙিন কাগজ দিয়ে মোড়ানো একটি বক্সের মধ্যে কাফনের কাপড় পাঠানো হয়। সেই সাথে ছিল আতর, গোলাপজল ও একটি চিরকূট।

ওই বক্সে একটি কাগজে লেখা ছিলো: ‘এবার তোমার পালা, মৃত্যুর জন্য প্রস্তুত থাক।'

তথাকথিত গিফট বক্সের ওপর প্রেরকের জায়গায় উদ্দেশ্যমূলকভাবে লেখা ছিলো: মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

কাফনের কাপড়সহ হত্যার হুমকি পেয়ে তারানা হালিম বলেছেন: এসব হুমকিতে ভয় পাই না, একটু চিন্তিতো নই।

'দেশের মানুষের জন্য, দেশের জন্য ভালো কাজ করছি, সত্যের পথে লড়াই চালিয়ে যাবো,' বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এর আগে গত বছর সেপ্টেম্বরে অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের প্রক্রিয়া নিয়ে টেলিফোনে ‘হুমকি’ পাওয়ার কথা জানিয়েছিলেন তারানা হালিম।

হুমকিতে বলা হয়েছিল, “অবৈধ ভিওআইপি ও সিম বন্ধে আপনি আরও ধীরে চলুন। এসব নিয়ে বেশি লাফালাফি করবেন না।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.