Sylhet Today 24 PRINT

জয়কে ‘অপহরণের চক্রান্তের’ মামলায় শফিক রেহমান গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৬

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণের চক্রান্তে’ এফবিআইকে ঘুষ দেওয়ার মামলায়

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার সময় পুলিশ কিছু বলেনি।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার গণমাধ্যমে বলেন, “২০১৫ সালের অগাস্ট মাসের পল্টন থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শফিক রেহমানকে নিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে তালেয়া রেহমান বলেন, ডিবি পরিচয়ে কয়েকজন লোক সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে। ‘আমাদের সঙ্গে যেতে হবে’ বলে তাকে নিয়ে যায় তারা।

শফিক রেহমানকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ওই কার্যালয়ের সামনের সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

শফিক রেহমান নানা সংবাদ মাধ্যমে কাজ করলেও গত শতকের ৮০ এর দশকে সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদনার মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান।

তখন সামরিক শাসক এইচ এম এরশাদের রোষানলে পড়ে তাকে বাংলাদেশ ছাড়তেও হয়েছিল। এরশাদের পতনের পর ফের বাংলাদেশে ফেরেন বিবিসিতে কাজ করে আসা এই সাংবাদিক।

এক দশক পরে বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে উঠতে দেখা যায়। এর মধ্যে দৈনিক যায়যায়দিন বের করেন তিনি। তবে চালাতে না পারার পর যায়যায়দিনের স্বত্ব বিক্রি করে দেন তিনি।

‘লাল গোলাপ’ নামে একটি অনুষ্ঠান নিয়ে এখন সম্প্রচার মাধ্যমে সক্রিয় তিনি। খালেদা জিয়ার নানা কর্মসূচিতে তাকে দেখা যায়।

প্রখ্যাত অধ্যাপক সাইদুর রহমানের ছেলে শফিক রেহমানের স্ত্রী তালেয়া নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.