Sylhet Today 24 PRINT

ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৬

বগুড়ার সান্তাহারে বাকপ্রতিবন্ধী এক শিশু (১৩) ধর্ষনের শিকার হয়েছে।

শুক্রবার বিকালের এ ঘটনায় শনিবার দুপুরে থানায় মামলা করা হয়েছে। বিকালে পুলিশ ধর্ষণের অভিযোগে আপেল খন্দকার (৩৫) নামে জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের ইন্দইল গ্রামের জনৈক মালয়েশিয়া প্রবাসীর বাক প্রতিবন্ধী মেয়ে বগুড়া মুক ও বধির স্কুলে ৪র্থ শ্রেনীতে পড়ে। স্কুল ছুটি থাকায় সে বাড়িতে আসে।

শুক্রবার বিকালে মা বাড়িতে না থাকায় শিশুটি ঘরে টিভি দেখছিল। এ সময় প্রতিবেশি আজিজার খন্দকারের ছেলে আপেল খন্দকার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

কিশোরীর মা আপেল খন্দকারের বিরুদ্ধে শনিবার দুপুরে আদমদীঘি থানায় মামলা করেছেন। আদমদীঘি থানার এসআই শাহীন রেজা আসামিকে গ্রেফতার ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.