Sylhet Today 24 PRINT

র‍্যাবের সঙ্গে \'বন্দুকযুদ্ধে\' ২ ডাকাত নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে জোরারগঞ্জে এলাকায় এ ঘটনা ঘটে। এতে র‌্যাবের দুই সদস্য সামান্য আহত হয়েছেন।

নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার কামরুল হাসান (৩৭) ও একই এলাকার ইয়াকুব (৪৫)। এ সময় ঘটনাস্থল থেকে  ৫টি পিস্তল, ৩টি এলজি এবং গুলিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডাকাতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলে ২ ডাকাত নিহত হয়।

তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি জোরারগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটে। ওই ঘটনায় নেতৃত্বদানকারীও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তবে তার নামপরিচয় জানাতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.