Sylhet Today 24 PRINT

তিন বছর পর দেশে বেকার থাকবে না: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৬

আগামী তিন বছরের মধ্যে দেশে বেকারের সংখ্যা শূন্যে নেমে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এরপর দেশে আর কোনো মানুষ বেকার থাকবে।

সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বেকার সমস্যা সমাধানে সরকার দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে। বিদেশেও শ্রমিক পাঠানো হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশে কোনো বেকার সমস্যা থাকবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.