Sylhet Today 24 PRINT

রাজধানীতে স্কুলের অধ্যক্ষকে কুপিয়ে জখম

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ৬ নম্বর রোডে এক শিক্ষককে কুপিয়ে জখম করেছে করেছেন রানা (২২) নামে এক স্থানীয় যুবক। 

আহত প্রণব সাহা (৩২) প্রতিভা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, প্রতিভা আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় রানা তার বন্ধুদের সঙ্গে নিয়ে ক্রিকেট খেলতেন। কিন্তু সকালে ওই স্থানে তাদের খেলতে নিষেধ করেন প্রণব সাহা।

এ সময় রানা ক্ষিপ্ত হয়ে প্রণব সাহাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান  জানান, প্রণব সাহার হাতের কব্জি এবং মুখে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

ঘাতক রানাকে দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান ওসি শাহিনুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.