Sylhet Today 24 PRINT

১০ পাসপোর্ট অফিস ভবন ও সেবা সপ্তাহের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং দেশের ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন ও  পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৬ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁওয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে তিনি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ছাড়াও মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা বিভাগীয় ও ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ব্যস্ততা সত্ত্বেও সশরীরে উপস্থিত হয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করায় তাকে ধন্যবাদ জানান অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. মাসুদ রেজওয়ান।
 
তিনি বলেন, পাসপোর্ট অধিদফতর সাধারণ মানুষের জন্য সব প্রকার সহযোগিতা করা হলেও কিছু ছিচকে দালালের কারণে আমাদের অর্জন ম্লান করছে। তাই আগামীতে একসেস টু ইনফরমেশন (এটুআই) এক্সেসের মাধ্যমে ফর্ম পূরণ ও জমার ব্যবস্থা করা হবে।
 
এছাড়াও অধিদফতরের নারী কর্মকর্তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য ২ দুটি বাস প্রদানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.