সিলেটটুডে ডেস্ক | ২৪ এপ্রিল, ২০১৬
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন সরকারের নির্দেশনা অনুযায়ী ৩০ এপ্রিলের (শনিবার) মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে ১ মে (রোববার) সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে।
রোববার(২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের বায়োমেট্রিক সিম পুনঃনিবন্ধনের সচেতনতা বাড়াতে আয়োজিত এক র্যালির পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১ মে থেকে দিন ঘণ্টা করে বন্ধ রাখার পরও যদি অনিবন্ধিত সিম নিবন্ধন না করা হয় তবে পর্যায়ক্রমে এসব সিম স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। নিরাপত্তাজনিত কারণে সিম নিবন্ধন করে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসাই সরকারের লক্ষ্য।