Sylhet Today 24 PRINT

তনু হত্যার বিচার দাবিতে সোমবার অর্ধদিবস হরতাল

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাসহ সকল নারী ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে সোমবার (২৫ এপ্রিল)  অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে। প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য এই হরতাল আহ্বান করে।  হরতালে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

এই হরতালের সমর্থনে গত কয়েকদিন ধরেই নগরীতে প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে বিভিন্ন বাম ছাত্র সংগঠন।

প্রসঙ্গত, প্রায় ২০ দিন আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের নিমর্মভাবে খুন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.