Sylhet Today 24 PRINT

জুলহাস হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৬

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নানসহ জোড়া খুনের ঘটনায় স্তম্ভিত যুক্তরাষ্ট্র। বর্বরোচিত এ হত্যাকাণ্ডে জুলহাসের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় অানতে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডি’র কর্মকর্তা ছিলেন। সন্ধ্যায় তিনি তার বন্ধু মাহবুব তনয়সহ কলাবাগানের বাসায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.