Sylhet Today 24 PRINT

সাংবাদিক মাহফুজুল হক খান আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৬

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের বার্তা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক মাহফুজুল হক খান আর নেই।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা পৌনে ১২টায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বাদ আসর লালমাটিয়া এফ ব্লকে বিবি মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাহফুজুল হক খান বরিশালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল ওয়াহাব খান ১৯৫৪ সালে আওয়ামী লীগ থেকে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.