Sylhet Today 24 PRINT

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬ কর কর্মকর্তা বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৬

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ কর ও উপ-কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের বরখাস্ত করা হয়।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ ব্যাপারে বলেছেন, ৫ জন কর এবং ১১ জন উপ-কর কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সিটি মেয়র সাঈদ খোকন এ আদেশ জারি করেন।

যাদের সরিয়ে দেওয়া হলো তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.