Sylhet Today 24 PRINT

সিম নিবন্ধনের সময় বাড়বে না: তারানা হালিম

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৬

মোবাইল সিম নিবন্ধনের সময় আর বাড়বে না। তবে শুক্রবার রাত ১০ টা পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনিবন্ধিত সিমের বেশির ভাগই পয়লা মে ৩ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে তারানা হালিম বলেন, যেসব সিম পয়লা মে কিছু সময়ের জন্য বন্ধ করা হবে, সেগুলোতে এসএমএস দেয়া হবে। সিমটি নিবন্ধনের ব্যাপারে আবারো গ্রাহককে জানানো হবে এতে। তবে এই নিবন্ধনের জন্য অনির্দিষ্টকালের জন্য সুযোগ দেয়া হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

২০১৫ সালের ডিসেম্বরে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধন শুরু হয়। প্রতিমন্ত্রী জানান, ১৩ কোটি সচল সিমের মধ্যে এ পর্যন্ত প্রায় আট কোটি সিম পুনঃনিবন্ধন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.