Sylhet Today 24 PRINT

লক্ষ্মীপুরে দুইজনকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৬

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে দুই ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে মানিক (৪৫) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলাম (২৭)। নিহতরা  একে-অপরের প্রতিবেশি এবং সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহত কামরুলের মামা নুর আলম ও  মানিকের স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তাদেরকে ঘর থেকে ডেকে নেয়। এর পর তারা আর ঘরে ফিরেনি। সকালে ওই গ্রামের নবীউল্যার দোকানের পাশে তাদের দুই জনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, এরা দু’জনেই মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে। তদন্ত অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.