Sylhet Today 24 PRINT

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৬

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

শুক্রবার (২৯ এপ্রিল) ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা।


এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে বৃষ্টি হলেও পরে আর বৃষ্টি হয়নি। ফলে  তাপমাত্রা বাড়তে থাকে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২৩ এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, 'বৃষ্টি না হলে এই তাপ কমবে না। শিগগির বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।' 

আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও চাঁদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.