Sylhet Today 24 PRINT

সরকারের প্রাক্কলিত জিডিপি হার নিয়ে বিশ্বব্যাংকের প্রশ্ন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৬

চলতি ২০১৫-১৬ অর্থবছরে সরকারের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক।

সংস্থাটির মতে, আগামী অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। একই সঙ্গে সরকারের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্নও তুলেছে সংস্থাটি।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করা হয়।

সংস্থার বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন ডেভেলপমেন্ট আপডেট তুলে ধরেন। এছাড়া চলতি অর্থবছরে অর্জিত ৬ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক বলেছে, জিডিপি প্রবৃদ্ধির সরকারি হিসাব মেলানো যাচ্ছে না।

এদিকে, বাংলাদেশ সরকার বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে ৭ দশমিক ০৫ শতাংশ। কিন্তু এ বছর শুধু রফতানি ছাড়া অন্য কোনো সূচকই ভালো অবস্থানে নেই। তাহলে কীভাবে প্রবৃদ্ধি এত হবে।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, জিডিপি প্রবৃদ্ধির সরকারি হিসাব মেলানো যাচ্ছে না।

বাংলাদেশ সরকার বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.