Sylhet Today 24 PRINT

সোনা কেলেঙ্কারিতে এবার দূতাবাস কর্মকর্তারাও...

ডেস্ক রিপোর্ট |  ০৬ মার্চ, ২০১৫

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ সোনা কেলেঙ্কারিতে এবার এক দূতাবাস কর্মকর্তার সংযোগ পাওয়া গেছে। ঢাকায় অবস্থানরত উত্তর কোরীয় দূতাবাসের এক কর্মকর্তার কাছ থেকে ২৭ কেজি সোনা উদ্ধার হয়েছে।

দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সন ইয়াং এর নামে থাকা লাগেজে এসব সোনা পাওয়া যায় বলে বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান।

তিনি জানান- সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা আসেন উত্তর কোরিয়ার এই কূটনীতিক। তার লাগেজে ১৭০টির বেশি সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজন ২৭ কেজির বেশি বলে জানান তিনি।

অফিসিয়াল কাজে সিঙ্গাপুর গিয়েছিলেন বলে দাবি করলেও তার কাছে এ সংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলে জানান কাস্টমস কর্মকর্তা জিয়াউদ্দিন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.