Sylhet Today 24 PRINT

বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়, তাই বাঙ্গালি আইএসএ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সন্ধ্যায় নরসিংদীর শিবপুরে সাবেক সংসদ সদস্য রবিউল আউয়াল খান কিরণের ৩০তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমরা সব হত্যার ষড়যন্ত্র উদঘাটন করেছি, সঠিক লোক ও সঠিক দলটিকে ধরতে পেরেছি, আমরা এক এক করে অপরাধীদের বিচারের মুখোমুখি করছি।

উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.