Sylhet Today 24 PRINT

বেলকুচিতে তাঁতশ্রমিককে গলাকেটে হত্যা

সিলটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচিতে রাসেল মাহমুদ (২৫) নামে এক তাঁতশ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শ্রমিক রাসেল চন্দ্রগাঁতী পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। সোমবার সকালে বেলকুচি পৌরসভার চন্দ্রগাঁতী পশ্চিমপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে রাসেল আর ফেরেননি। সোমবার সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.