Sylhet Today 24 PRINT

সাংসদ মুজিবুর রহমান ফকির আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির আর নেই ।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে রবিবার রাতে তিনি মমেক হাসপাতালে ভর্তি হন। মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল হক খোকা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.