Sylhet Today 24 PRINT

এসএসসি ও সমমানের ফল আগামী ১১ মে

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

আগামী ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে।

সোমবার (০২ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ম অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে পাবলিক পরীক্ষার ফলাফলের একটি কপি  প্রধানমন্ত্রীর কাছে তুলে দেয়া হয়। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা হয়।  

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৪ মার্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.