সিলেটটুডে ডেস্ক | ০৩ মে, ২০১৬
বাংলাদেশ প্রাইজবন্ডের ১০০ টাকা মূল্যমানের ৮৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র পরিচালিত হয়। এবারে সকল সিরিজের ০৯৫০৫৩৪ নম্বর প্রথম এবং ০৪৩৪১৯৭ নম্বর দ্বিতীয় পুরস্কার জিতেছে।
একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। এবারে ৪৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট এক হাজার ৯৭৮টি নম্বর পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।
উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর প্রতি মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র হয়ে থাকে। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র পরিচালিত হয়। এ অনুযায়ী ৩০ এপ্রিলের পরিবর্তে সোমবার ড্র অনুষ্ঠিত হয়।
প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেককে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের ৩ লাখ ২৫ হাজার টাকা দেয় সরকার। এ ছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পেয়ে থাকেন। এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডগুলো থেকে ৪৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেওয়া হয়ে থাকে।
এবারের তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো- ০২৬১৬৬১ ও ০৩৮১৮৭৫, চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর ০২২৩০০২ ও ০৪৫১৬৬৯ এবং পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো- ০০২৪৫২০, ০২২৩১০৫, ০৬০৬৩৭০, ০৭৫৬৫৯০, ০৮৯০৬৬১, ০০৭৩৪৬২, ০২৮৭৫৮৮, ০৬৩৪৮৯৬, ০৭৯১২৩০, ০৯১৯৫০৪, ০১৪২০৭৪, ০৩১১৮৩৪, ০৬৪১৭৭০, ০৮১৪১৯৭, ০৯২৪৯৫২, ০১৫১৯৬০, ০৩৪৬২৮৪, ০৬৫৩৮৩২, ০৮৩১৪৩৪, ০৯৪৬৪১৪, ০১৫৪৮০০, ০৩৮৬৮৫২, ০৬৯১৮৮৪, ০৮৬৬২৭৯, ০৯৫৬৬৮১, ০১৭২২২৫, ০৪৪১৯৮৮, ০৭০২৫০৪, ০৮৬৬৫৭৪, ০৯৭৩২৬৫, ০১৮৪৭২৬, ০৪৫৮০০২, ০৭১২০৬১, ০৮৭৪৪৩৬, ০৯৮৮০৫৯, ০২১৫৫২৩, ০৫১৩৫০৭, ০৭১২৭৯০, ০৮৭৮৯৯৬ এবং ০৯৯৫২৫৬।