Sylhet Today 24 PRINT

গাড়িতে পুলিশ-সাংবাদিক স্টিকার নিষিদ্ধ

সিলেটটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৬

রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে গাড়িতে কাগজে সাঁটানো পুলিশ, সাংবাদিক, আইনজীবী লেখা স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

বুধবার বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে অপরাধীরা নিরাপদে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করতে গাড়ীতে সাংবাদিক, আইনজীবী এমনকি হাতে লেখা পুলিশের স্টিকারও ব্যবহার করেন। পুলিশও অনেক সময় এ ধরনের স্টিকার দেখে অপরাধী শনাক্ত করতে পারে না। এ সমস্যা এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

রাজধানীকে যানজট মুক্ত করতে উল্টোপথে গাড়ি চালালে এবং অবৈধভাবে পার্কিং করলেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান কমিশনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.