Sylhet Today 24 PRINT

ভোটকেন্দ্রের সামনে কুপিয়ে যুবককে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি ভোটকেন্দ্রের সামনে সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছে এক যুবক। এ সময় আওয়ামী লীগের প্রার্থীসহ আহত হয়েছে আরো ছয় জন।

নিহত যুবকের নাম তাপস চন্দ্র দাস (৪০)। 

শনিবার ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর মাধবপুর ইউনিয়নের চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

তবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

ভোটকেন্দ্রের ইনচার্জ এসআই হুমায়ুন কবীর জানান, ভোটকেন্দ্রে আসার পথে ওই যুবকের ওপর হামলা হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে, মাধবপুর ইউনিয়নের চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ও দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট ৮ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মনিরুজ্জামান তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আটক করে থানায় নেয়া হয়েছে। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.