Sylhet Today 24 PRINT

ষষ্ঠ ধাপে মনোনয়ন জমা দেওয়ার সময় বেড়েছে

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৬

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে দেশের ৭২৪ ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরো একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান, এ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ মে। এখন একদিন বাড়িয়ে তা ১০ মে করা হয়েছে।

আসাদুজ্জামান জানান, এছাড়া এ ধাপে ইউপি ভোটে যাচাই-বাছাই ১১ ও ১২ মে, প্রত্যাহার ১৯ মে এবং ভোটগ্রহণ করা হবে আগামী ৪ জুন।

এর মধ্যে চার ধাপের ভোট শেষ হয়েছে। পঞ্চম ধাপে আাগামী ২৮ মে ৭৩৩ ইউপিতে ভোট হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.