Sylhet Today 24 PRINT

মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৬

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে খাজা মিয়াকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে সাদুল্যাপুর উপজেলার কিশামত দুর্গাপুর গ্রামের বাসিন্দা খাজাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।

এজাহার সূত্রে জানা গেছে, খাজা মিয়া তার স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর মেয়ের সঙ্গে একই ঘরে থাকতেন। সেই সুবাদে ২০০৮ সালের মার্চ মাসের এক রাতে তার মেয়েকে জোর করে ধর্ষণ করেন তিনি।

ওই ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.