সিলেটটুডে ডেস্ক | ১০ মে, ২০১৬
নাশকতার আশঙ্কায় পাবনা জেলার ১১টি থানায় পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে জেলার সদর থানায়-১১ জন, আটঘরিয়ায়-দু’জন, ঈশ্বরদীতে-১৩ জন, চাটমোহরে-তিনজন, ভাঙ্গুড়ায়-দু’জন, ফরিদপুরে ছয়জন, আমিনপুরে-দু’জন, সুজানগরে-চারজন, সাঁথিয়ায়-পাঁচজন, বেড়ায় ছয়জন ও আতাইকুলা থানায় ছয়জন রয়েছে।
মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় সোমবার রাতে জেলার ১১টি থানায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও জামায়াত শিবিরের বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সকাল ১১টায় আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হচ্ছে।