Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি: নাজিম উদ্দিন রোডে ব্যারিকেড প্রস্তুতি

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

পুরান ঢাকায় নাজিম উদ্দিন রোডসহ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন সড়কের তিনটি স্থানে ব্যারিকেড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ ব্যারিকেড দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ মে) বিকেলে নাজিম উদ্দিন রোডে চক বাজার, চান খাঁর পুল ও কারা অধিদফতর সংলগ্ন সড়কে ব্যারিকেড দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার পেট্রোল ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার জানান, কারাগার সংলগ্ন সড়কের তিন জায়গায় ব্যারিকেড দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই ব্যারিকেড দেওয়া হবে সড়কে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.