সিলেটটুডে ডেস্ক | ১০ মে, ২০১৬
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন স্বজনেরা।
মঙ্গলবার কারাগারের ভেতরে প্রায় একঘণ্টা অবস্থানের পর রাত ৮টা ৫০ মিনিটে বের হন তারা।
এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কারাফটকে পৌঁছান নিজামীর ২৬ জন স্বজন। এর ৫/৭ মিনিট পর প্রক্রিয়া শেষে কারাগারের ভেতরে যান তারা।
দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, মেজ ছেলে ডা. খালেদ, মেয়ে, দুই পুত্রবধূ, চার ভাতিজা, এক চাচা, এক খালা, দুই বোন, এক ভাইসহ মোট ২৬ জন সদস্য রয়েছেন।
কারাফটকে প্রথম গাড়ি থেকে ৫ জন (ঢাকা মেট্রো -চ ১৬-০২৫৭), দ্বিতীয় গাড়ি থেকে ২ শিশুসহ ৭ জন (ঢাকা মেট্রো -চ ৫৩-১৪৬৪) ও তৃতীয় গাড়ি থেকে আরো ২ শিশুসহ ১৪ জনকে (ঢাকা মেট্রো ঘ- ১১-৮৬৩৮) নামতে দেখা যায়।