সিলেটটুডে ডেস্ক | ০৮ মার্চ, ২০১৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া পাহাড়ে শিবিরের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ৭০টি পেট্রোল বোমা, ৫০টি ককটেল, ১০টি ধারালো অস্ত্র, ২টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।