Sylhet Today 24 PRINT

মধ্যরাতেও জাগ্রত শাহবাগ, সরকারকে ধন্যবাদ ইমরানের

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মতিউর রহামান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর উপলক্ষ্যে মধ্যরাতেও শাহবাগে ভিড় জমিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিল-শ্লোগানের মাধ্যমে উল্লাস প্রকাশ করছেন তাঁরা।

সময় বাড়ার সাথে সাথে বাড়ছে শ্লোগানের প্রকোপ। আনন্দে একে অপরকে জড়িয়েও ধলছেন গণজাগরণ কর্মীরা।

মঙ্গলবার রাত ১২টায় রায় কার্যকরের পর মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রায় কার্যকরের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশ আরো একবার যুদ্ধাপরাধীমুক্ত হল। বাঙালি জাতির ইতিহাসে এই রায় স্বরণীয় হয়ে থাকবে।’

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জননী জাহানারা ইমাম ও ৩০ লাখ শহীদকে স্মরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.