Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ ও বৃত্তি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১১ মে, ২০১৬

মৌলভীবাজার জেলা পরিষদ ২০১৪-১৫ অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি এবং প্রশিক্ষিত অস্বচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করেছে ।

আজ দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ। এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানকে দুটি কম্পিউটার, জেলার প্রশিক্ষিত ও অস্বচ্ছল ৮০ জন মহিলাদের মধ্যে সেলাই মেশিন,২০১৪ সালে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০২ জন শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ১৯৫ জন কম্পিউটার প্রশিক্ষনার্থী ও ১০৫ জন সেলাই মেশিন প্রশিক্ষনার্থীদের সনদপত্র দেয়া হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.