Sylhet Today 24 PRINT

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের ৩ হাজতির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের ৩ হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) পৃথক পৃথক সময় এদের মৃত্যু হয়।

মৃত হাজতিরা হলেন, চুয়াডাঙ্গার আলমগীর (৩০), গাজীপুর কাপাসিয়ার হারুন অর রশিদ (৪৫) এবং হাফেজুর রহমান (৬০)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারাগারে অসুস্থ হয়ে পড়ায় আলমগীর ও হাফেজুর রহমানকে ঢামেকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আলমগীর (৩০) এর বাড়ি চুয়াডাঙ্গা দামুড়হুদা এলাকায়। তিনি অস্ত্র মামলার আসামি ছিল।

তবে হাফিজুর রহমান (৬০) এর বাড়ি ও তিনি কোন মামলার আসামি ছিলেন তা জানা যায়নি। 

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হারুন অর রশিদকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাড়ী গাজীপুর কাপাসিয়া এলাকায়। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। 

এদিকে বিষয়টি নিশ্চিত করে মৃত হাজতিদের লাশ বর্তমানে ঢামেক মর্গে রাখা আছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত পুলিশের এসআই মোজাম্মেল হক। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.