Sylhet Today 24 PRINT

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বীমা কর্মকর্তাসহ গ্রেফতার ২

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় বীমা কর্মকর্তাসহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের বুধবার রাতে লালমনিরহাটের আদিতমারী ও নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা ও আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশহাজারী এলাকার শফিকুল ইসলামের ছেলে আবদুর রহমান ও একই এলাকার দুলাল হোসেন ওরফে ধৌলু হাজির ছেলে হানিফ আলী।

আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সোবহান জানান, সম্প্রতি পাটগ্রাম উপজেলার বাউরা জমগ্রাম আহলে হাদিস জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে আবদুর রহমান ধর্মের অপব্যাখ্যা দিয়ে মসুল্লিদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেন।

তিনি জানান, এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মাঝে উত্তেজনা দেখা দিলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বুধবার পাটগ্রাম থানার এসআই সহিদুল ইসলাম এ ঘটনায় আবদুর রহমানসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.