Sylhet Today 24 PRINT

সাতদিনের সফরে রোববার ইংল্যান্ড ও বুলগেরিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৬

রোববার সপ্তাহব্যাপী সফরে দুই দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নিতেই এই সফর। তবে যাত্রাপথে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ব্যক্তিগত কাজে দুইদিন অবস্থান করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, রোববার (১৫ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

লন্ডনে দুইদিন অবস্থানের পর ১৮ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার যাবেন তিনি। সেখানে ১৯ মে ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

২১ মে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.