Sylhet Today 24 PRINT

সাভারে ডেইরিফার্মে তিন কিশোরের ‘রহস্যজনক’ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০১৬

সাভারে একটি ডেইরিফার্ম থেকে দুই সহোদরসহ তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ এপ্রিল) দুপুরে হেমায়েতপুরের প্রান্ত ডেইরিফার্মের একটি ঘরে তাদের মৃতদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন, নীলফামারী জেলার জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯) ও নাছির (১৬) এবং করকমা মিয়ার ছেলে ভজে (১৪)। নিহতরা ওই এলাকার একটি সিএনজি অটোরিক্সার দোকানে কাজ করতেন।

পুলিশ জানায়, প্রান্ত ডেইরিফার্মে কাজ করতেন ওই তিনজনের বাবা ও মা। গতরাতে কাজ শেষে তিনজনই ফার্মের একটি ঘরের জানালা খুলে ঘুমান। পরে সকালে তাদের মা-বাবা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তিনজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

তিনি আরো জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.